হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল সি গ্রুপে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ম্যাথিউস কুনহা জোড়া গোল করেন এবং ভিনিসিয়ুস জুনিয়র একটি গোল করেন। এই জয়ে ব্রাজিল মরক্কোর সমান ৪ পয়েন্ট অর্জন করেছে তবে গোলব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (২০ জুন ২০২৬) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল হাইতিকে ৩-০ গোলে হারিয়ে সি গ্রুপের শীর্ষে উঠেছে। মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার শিকার হয়েছিল ব্রাজিল। কিন্তু হাইতির বিপক্ষে এই জয়ে সেই সমালোচকদের মুখ বন্ধ করে দিলো সেলেসাওরা। প্রথমার্ধে ম্যাথিউস কুনহার জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। ২৩ মিনিটে গুইমারেসের পাস থেকে ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক পুরোপুরি ঠেকাতে পারেননি। ফিরতি বলে কুনহা গোল করেন। ৩৬ মিনিটে পাল্টা আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়র কুনহার উদ্দেশে বাড়ান নিখুঁত এক পাস এবং কুনহা গোল করতে ভুল হয়নি। প্রথমার্ধের শেষ মুহূর্তে পাকেতা হাইতি রক্ষণভাগের মাথার ওপর দিয়ে ভিনিসিয়ুসের উদ্দেশে বল বাড়ান। দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে প্লেসিংয়ে গোল করেন ভিনিসিয়ুস। দ্বিতীয়ার্ধে ব্রাজিল আরো কয়েকটি গোলের প্রত্যাশা ছিল। এই অর্ধে ব্রাজিলের একটি গোল বাতিল হলেও হাইতি যথেষ্ট দাপট দেখিয়েছে। ব্রাজিলের গোলরক্ষক কমপক্ষে ২-৩টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন এবং একটি গোললাইন সেভও হয়েছে। হাইতি ব্রাজিলের তুলনায় সব সূচকে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ডিফেন্স একাধিকবার ভাঙন ধরাতে পেরেছে। যা ব্রাজিলের কোচ আনচেলত্তির জন্য অত্যন্ত ভাবনার বিষয়। দুই ম্যাচ শেষে মরক্কোর সমান ৪ পয়েন্ট পেলেও গোলব্যবধানে (+৩) এগিয়ে থেকে সবার উপরে ব্রাজিল। স্কটল্যান্ডকে আগের ম্যাচে ১-০ গোলে হারানোর পর মরক্কো (+১) শীর্ষে উঠলেও ব্রাজিলের জয়ে নেমে গেছে দুই নম্বরে। হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটিশরা ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। টানা দুই ম্যাচ হেরে হাইতি টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে এরপরও ব্রাজিলের বিপক্ষে খানিকটা লড়াকু পারফরম্যান্স হাইতির বড় প্রাপ্তি।