শিক্ষার আলো ছড়িয়ে রামগতির মালিক মোহাম্মদ সাইয়ীদের প্রশংসিত কাজ
লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি মালিক মোহাম্মদ সাইয়ীদ শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ল্যাপটপ, প্রজেক্টর, জেনারেটরসহ বিভিন্ন শিক্ষা উপকরণ অনুদান প্রদান করে আসছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করে আসছেন।