জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে - ডাঃ তাহের
জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের কুমিল্লার চৌদ্দগ্রামে এক অনুষ্ঠানে বলেছেন, জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা, সাহসিকতা, ত্যাগের মানসিকতা ও আমানতদারী রক্ষায় আপোষহীন থাকতে হবে।
জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এমপি কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দিতে হবে। প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সাহসিকতার পরিচয় দিতে হবে। এছাড়াও আমানতদারী, ত্যাগের মানসিকতা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা এবং জনকল্যাণে নিজেদের বিলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। সাংগঠনিক শৃংখলা রক্ষায় আপোষহীন থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন। ডাঃ তাহের আরও বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, শিক্ষার মান উন্নয়ন, সড়ক নির্মাণ ও মেরামত, ইউনিয়ন পরিষদগুলোর নতুন ভবন নির্মাণ এবং আইনশৃঙ্খলা উন্নতির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও সুন্দর চৌদ্দগ্রাম গঠনে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।