ফেনী টিটিসিতে প্রশিক্ষণ নিয়ে কর্মমুখী হচ্ছে তরুণরা, দেশ-বিদেশে চাকরির সুযোগ
ফেনীর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে প্রশিক্ষণ নিয়ে তরুণ-তরুণীরা দক্ষ হয়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রে এ পর্যন্ত প্রায় ৩ হাজার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ফেনী জেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুরে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ২৭ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই কেন্দ্রে ১০টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক্যাল, মোবাইল ফোন সার্ভিসিং, ড্রাইভিং, অটোমোটিভ, মেচিং শপসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ পর্যন্ত ২ হাজার ৮৯৮ জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তবে ২৫ জন প্রশিক্ষকের পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র ৫ জন। ২০২২ সাল থেকে এ পর্যন্ত ২৫ হাজার বিদেশগমনেচ্ছু প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়েছেন। সৌদি আরবগামীদের তিনদিনব্যাপী এবং অন্যান্য ট্রেডে ৩ থেকে ৫ মাস মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থীরা জানান, এখানে হাতে-কলমে শেখানো হয় এবং সনদ নিয়ে দেশ-বিদেশে চাকরি পাওয়া সহজ হয়। কেন্দ্রের অধ্যক্ষ জসিউদ্দিন জানান, সনদধারীরা বেকার থাকেন না এবং তাদের চাকরি পেতে কোনো সমস্যা হয় না।